সেপ্টেম্বর 1, 2026

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু; ৩৯১ জন হাসপাতালে ভর্তি

Untitled design (80)

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৯ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯,৩৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, এ বছর ডেঙ্গু জ্বরে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।

Description of image