শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় সড়ক অবরোধ অব্যাহত; যান চলাচল বন্ধ

Untitled design - 2026-07-15T151909.150

এইচএসসি পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর দেড়টার পর দেশব্যাপী আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছিলেন তারা। আজ বুধবার (১৫ জুলাই) তারা রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। এই ঘটনার জেরে এই গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে, বিক্ষোভস্থলে পানিকামান নিয়ে সতর্ক রয়েছে পুলিশ। তবে তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চান না তারা। উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থান অবরোধ করেছিলেন। সেখান থেকে তারা শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

Description of image