মাদকের টাকা না দেওয়ায় সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা

Untitled design - 2026-07-15T124227.123

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা না দেওয়ায় দুই সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সায়েদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) র‌্যাব-১ জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোররাতে শ্রীপুর পৌরসভা এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে।
র‌্যাব জানায়, নিহত নাসিমা আক্তার (২৭) স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। বেতন পাওয়ার পর তার স্বামী সায়েদুল তার কাছে ৩,০০০ টাকা দাবি করেন। তিনি মাদকের টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সায়েদুল তার স্ত্রীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাদের ৮ বছরের মেয়ে ও ৫ বছরের ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
ঘটনার পর র‌্যাব-১ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সৈয়দুল ইসলামকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সৈয়দুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Description of image