‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ স্লোগানে উত্তরায় বিক্ষোভ

Untitled design (73)

প্রতিকূল আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘খামারের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এই বিক্ষোভ করে।
এ সময় পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে, তুমি কে, খামারের মুরগি, খামারের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, পরীক্ষার্থীরা আজ রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত অন্য কোথাও কোনো অনুষ্ঠান আয়োজনের খবর ছিল না।

Description of image