ভারী বর্ষণে কক্সবাজারে ভূমিধসে ৯ জনের মৃত্যু

Untitled design (62)

দীর্ঘদিন ধরে ভারী বর্ষণের কারণে কক্সবাজারে ভয়াবহ ভূমিধস হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও শহরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলি, কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে তিনটি পৃথক ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে নারী-শিশুসহ আটজন নিহত হয়েছেন। জামতলি ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালি ক্যাম্পে নারী-শিশুসহ চারজন প্রাণ হারান। এছাড়া, কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকায় ভূমিধসে একই পরিবারের তিনজন চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজন মারা যান। স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধসের আশঙ্কায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

Description of image