ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা

Untitled design (60)

ময়মনসিংহ নগরের একটি ভাড়া বাড়ি থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) দুপুর ২টায় শহরের ৩৬ বাড়ি কলোনি এলাকার ওই ভাড়া বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোঃ রনি ও সজল নামে দুজনকে আটক করেছে। নিহত রাজিব আহমেদ রুবেল নগরের আরকে মিশন রোড এলাকার নিহত আবদুল হামিদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল আকুয়া প্রায় এক মাস আগে ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠতেন। তিনি এখানে তার বন্ধুদের সঙ্গে থাকতেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়। এর আগে, একদল হামলাকারী বাড়ির সামনের রাস্তায় থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানা থেকে রুবেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তার পাশে মদের একটি বোতল ছিল। পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা কিছু তথ্যও পেয়েছি, যার ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাজ শুরু করেছি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে হেফাজতে নিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Description of image