গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

Untitled design (57)

শেরপুরের নলিতাবাড়িতে গলায় বাদাম আটকে তিন বছর বয়সী মনহা মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নানার কর্মস্থল মোস্তফা তান্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটি এই দুর্ঘটনার শিকার হয়।
মনহা মনি সিলেটের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নলিতাবাড়ি পৌরসভার আড়াইনী বাজার বেপরীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তান্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে মনহা তার নানার সঙ্গে স্কুলে গিয়েছিল। দুপুর নাগাদ স্কুল প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। খাওয়ার এক পর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। হঠাৎ মনহার শ্বাসকষ্ট শুরু হয়। তার অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

Description of image