নরসিংদীতে রাস্তার পাশের আবর্জনার স্তূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

Untitled design - 2026-06-29T143621.473

পুলিশ নরসিংদী সড়কের পাশের আবর্জনার স্তূপ থেকে দিগন্ত নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। আজ সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবড়ির খারমাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানিয়েছে, দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করত। রবিবার বিকেলে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ চালান। এক পর্যায়ে তারা নরসিংদী-মদনপুর সড়কের পাশের আবর্জনার স্তূপ থেকে দিগন্তের মরদেহ খুঁজে পান। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image