জামালপুরে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

Untitled design - 2026-06-28T103326.251

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ডুমুরতলা বিটের বাগিচাটিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জয়নাল আবেদিন শুক্রবার ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। বন্যপ্রাণী করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরে, গতকাল সকালে তার আত্মীয়রা বন বিভাগকে খবর দিলে জরুরি প্রতিক্রিয়া দলের (ইআরটি) চার সদস্য তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বন্য হাতির আক্রমণে মারা গেছেন। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Description of image