জোরপূর্বক অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক আলোচনা চলছে, সীমান্তে বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled design (14)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোরপূর্বক অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে এবং সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তে সতর্ক রয়েছে, আমরা কোনো জোরপূর্বক অনুপ্রবেশ বরদাস্ত করব না। আজ রবিবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ডিজি-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। একবার এই বৈঠক বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, ডিজি-পর্যায়ের বৈঠকে সব বিষয় নিয়ে আলোচনা হবে। একে ডিজিএলটি বা ডিজি লেভেল টক বলা হয়। আলোচনার পর বিষয়গুলোর সারসংক্ষেপ তৈরি এবং স্বাক্ষরের একটি প্রক্রিয়া রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সীমান্ত-সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এছাড়া, আমাদের বিজিবি সতর্ক রয়েছে, আমরা সব ধরনের জোরপূর্বক অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ ঠেকাব।

Description of image