রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

Untitled design (9)

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি শতভাগ খুশি। এই রায় কার্যকর হলে আমার সব আশা পূরণ হবে।” আজ রবিবার (৭ জুন) আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
শিশুটির বাবা বলেন, “আমি কাঙ্ক্ষিত রায় পেয়েছি। আমি বিচারক, পুলিশ, প্রশাসন, সাংবাদিক এবং বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ, যারা বিপদের সময় আমাকে ও আমার পরিবারকে সাহায্য করেছেন এবং মানসিকভাবে আমার পাশে ছিলেন।” তিনি আরও বলেন, “আমার মেয়ে হত্যার বিচার হিসেবে আমি যত দ্রুত সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে চাই।”
প্রসঙ্গত, রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে রবিবার (৭ জুন) আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। একই সাথে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Description of image