ভবিষ্যতে কোনো ঔদ্ধত্য দেখালে ভারত ইতিহাসে পরিণত হবে – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Untitled design - 2026-05-19T120416.319

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে, ভবিষ্যতে কোনো ঔদ্ধত্য দেখালে ভারত ইতিহাসে পরিণত হবে এবং এর ভূগোলও বদলে যাবে। ডন নিউজ এ খবর জানিয়েছে। গতকাল সোমবার (১৮ মে) জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
খাজা আসিফ বলেন, জাতি হিসেবে ভারত মনে করে যে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তবে, পাকিস্তান যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, গত বছর ২২ এপ্রিল পাহালগাম হামলা থেকে শুরু হওয়া সামরিক সংঘাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতকে বিধ্বংসী জবাব দিয়েছে।
সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উস্কানিমূলক মন্তব্য করেন। আর তার জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতকে সতর্ক করেছেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে ভারতীয় সেনাপ্রধান তার হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হতে চায়, নাকি ইতিহাসের অংশ।
প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে, পাকিস্তান বর্তমানে আঞ্চলিকভাবে একটি উচ্চ অবস্থানে রয়েছে। এদিকে, ভারত ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সমন্বয়ের প্রশ্নে তিনি বলেন যে, তাদের উদ্দেশ্য একই রকম হতে পারে। ইসরায়েল চায় না যে, তার মিত্র ভারত ছাড়া অন্য কোনো শক্তি এই অঞ্চলে আরও বেশি প্রভাবশালী হোক।

Description of image