ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Untitled design (81)

ঝিনাইদহে একই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল ৬টায় নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। মৃত মুজিবর খান (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গগন্না গ্রামের প্রয়াত তের আলী খানের ছোট ছেলে এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
আত্মীয়রা জানান, আজ সকালে মুজিবর খান বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ওড়াতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ফ্যানটি প্রথমে মুজিবরের বুকে পড়ে এবং পরে তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারও মৃত্যু হয়। এছাড়া স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গগ্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।

Description of image