সুন্দরবনে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার, ৪ জিম্মি উদ্ধার

Untitled design (74)

সুন্দরবনে বিশেষ অভিযান ‘অপারেশন ম্যাংগ্রোভ শিল্ড’-এর ষষ্ঠ অভিযানে কোস্টগার্ড করিম শরীফ ফোর্সের সেকেন্ড-ইন-কমান্ডসহ ২ ডাকাতকে গ্রেপ্তার এবং ৪ জন জেলে জিম্মিকে উদ্ধার করেছে। আজ রবিবার (১৭ মে) বিকেলে বাগেরহাটের মংলা কোস্টগার্ড ঘাঁটির বিসিজিএস তৌফিকের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য জানান।
তিনি জানান, অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া, জিম্মি হিসেবে আটক ৪ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের শীঘ্রই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Description of image