হরমুজে নির্বিঘ্ন জাহাজ চলাচলের জন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে: তেহরান

Untitled design (59)

ইরান জানিয়েছে যে, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন জাহাজ চলাচলের জন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে, পূর্ব এশিয়ার দেশগুলো—বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তান—থেকে জাহাজ চলাচলের পর ইউরোপীয় দেশগুলোও তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে ইরানের নৌবাহিনীর সঙ্গে আলোচনা চলছে, যাতে জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায়। তবে, এই আলোচনায় কোন কোন ইউরোপীয় দেশ জড়িত, তা স্পষ্ট নয়।

Description of image