বন্ধ কারখানা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

Untitled design (14)

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একটি বৈঠক করেছেন। আজ সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমসহ সংশ্লিষ্ট পক্ষগুলো অংশগ্রহণ করেন।
গত এপ্রিলে মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে, ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে ছয়টি বন্ধ সরকারি পাটকল পুনরায় চালু করা হবে। বস্ত্র ও পাটমন্ত্রী পর্যায়ক্রমে বাকি বন্ধ পাটকলগুলো পুনরায় চালু বা ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন। সরকার আশা করছে, এর ফলে বিনিয়োগ, রপ্তানি এবং কর্মসংস্থান বাড়বে।

Description of image