ইরান যুদ্ধ শেষ করতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: ফার্স নিউজ

Untitled design (12)

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মস্কো যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক টেলিফোন আলাপে লাভরভ এই অবস্থান ব্যক্ত করেন। আলাপকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের অবসান ঘটাতে এবং এই অঞ্চলে ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠায় রাশিয়া যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। সেই সময় দুই পক্ষ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে।

Description of image