গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে দেশের মানুষ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয়: মঈন খান

Untitled design (74)

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে মানুষ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয়। গতকাল শনিবার (২ মে) বিকেলে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘১৯৭১ সালের পর নেতারা গণতন্ত্র ছেড়ে দিয়ে বারবার ভুল করেছেন, কিন্তু জনগণ তাদের রক্ত দিয়ে সরিয়ে দেওয়ার ভুল করেনি।’ তিনি বলেন, জুলাই যোদ্ধারাও গণতন্ত্র ছেড়ে দেওয়ায় হাসিনা সরকারকে রক্ত দিয়ে সরিয়ে দিয়েছিলেন। আর জুলাই যোদ্ধাদের অর্জনের ভিত্তিতেই ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

Description of image