দুবাইতে শামীম ওসমানের কেক কাটার ছবি নিয়ে যা জানা গেল
২০২৪ সালের আগস্টে ছাত্র ও জনগণের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সাবেক মন্ত্রী ও সাংসদসহ দলের বহু নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যান। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও এই তালিকায় রয়েছেন।
তবে সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে শামীম ওসমান এখন দুবাইতে আছেন। ওই ছবিতে দাবি করা হয়েছে যে, তার নাতি এখন দুবাইতে কেক কাটছেন। সম্প্রতি ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল ১১ এপ্রিল রাতে পোস্ট করা ছবিটি ইতোমধ্যে ৫২০ বার শেয়ার হয়েছে।
ফ্যাক্টচেক
ভাইরাল ছবিটি পুরনো বলে জানা গেছে। তদন্তে জানা গেছে, শামিম ওসমানের ছেলে আয়ান ওসমান ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন। তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে যে, সালমা ওসমান লিপি নামের ফেসবুক অ্যাকাউন্টটিও ভুয়া। এই ফেসবুক অ্যাকাউন্টটি ১ মার্চ খোলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন গুজব ছড়ানোর জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

