ব্যারেল প্রতি তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে

Untitled_design_1_1_1200x630

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে।
আজ সোমবার (৩০ মার্চ) আগের দিনের তুলনায় ২.৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৫.৯৩ ডলারে দাঁড়িয়েছে। এটি ২৭ ফেব্রুয়ারির তুলনায় ৬২ শতাংশ বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ব্রেন্ট ক্রুডের দাম ৩.০১ শতাংশ বেড়ে ১০২.৬৪ ডলারে পৌঁছেছে। OilPrice.com-এর মতে, তেলের দাম বৃদ্ধির হার ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময়কার বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে।
এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বিগ্ন। ইরান যুদ্ধের আগে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার ছিল। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বাজার এখনও এই সংকটের প্রকৃত প্রভাব পুরোপুরি বুঝতে পারেনি এবং এর অর্থনৈতিক প্রভাব আগামী মাসগুলোতে আরও স্পষ্ট হবে।

Description of image