পিছলে পড়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Untitled_design_18_1200x630

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশর বৈঠকে বসেছে। এর আগে গতকাল রবিবার, রাজধানী ইসলামাবাদে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় পিছলে পড়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ হয়।
গতকাল (২৯ মার্চ) গভীর রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন। একটি কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে স্বাগত জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি থাকা নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে, তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।
ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। কিন্তু তার ছেলে আলী দার বলেছেন যে, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছিলেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছিলেন।
আলী দার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “গতকাল মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার ব্যথানাশক ওষুধের সাহায্যে সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।” তিনি আরও বলেন যে, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে একটি ডাক্তারি পরীক্ষা করা হয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। তার কাঁধে একটি সূক্ষ্ম ফাটল ছিল। আগামী কয়েকদিন ওষুধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণে রাখা হবে।
এই দুর্ভাগ্যজনক ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করার জন্য পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ চতুর্পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Description of image