ফেনীতে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক নিহত
ফেনিতে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ওমর ফারুক নিহত হয়েছেন। চালকের সহকারী আহত হয়েছেন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার (২৯ মার্চ) ভোররাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনিতে রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালক ওমর ফারুক বগুড়া জেলার বাসিন্দা। তিনি শাহজাদপুর থানার ডোমন পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা ট্রাকটি ভোররাত ২টার দিকে ফেনীর রামপুর এলাকা অতিক্রম করছিল। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া, গুরুতর আহত চালকের সহযোগীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক ও কাভার্ড ভ্যানটি রেকারে করে জব্দ করে মহিপাল হাইওয়ে থানায় নিয়ে গেছে।

