মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক

Untitled_design_4_1200x630

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মধ্যে প্রথম দিনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল রবিবার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেন।
আলোচনায় হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, তারা চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন।
তারা ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়েও আলোচনা করেন। এই চতুর্পাক্ষিক বৈঠকের আগে দার তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবেও মতবিনিময় করেন। দেশগুলোর প্রতিনিধিরা আজ সোমবার আলোচনার দ্বিতীয় ও চূড়ান্ত দিনে বসবেন বলে নির্ধারিত রয়েছে।

Description of image