তেল সংকট, চালক ও পাম্প কর্তৃপক্ষ বিপাকে

Untitled_design_1200x630

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ কমে গেছে। এতে চালক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন। আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে।
তবে পরিবাগের একটি ফিলিং স্টেশনে অকটেন রেশনিং করা হচ্ছে। স্টেশনটি মোটরসাইকেলকে ৫ লিটার এবং প্রাইভেট কারকে ১০ লিটার অকটেন দিচ্ছে। মূলত, মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। সরবরাহে অস্বাভাবিকতা এবং গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তার কারণে পাম্পগুলোতে এক অঘোষিত সংকট তৈরি হয়েছে।

Description of image