শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার

Untitled_design_14_1200x630

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থা। উদ্ধারকৃত সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।
গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পূর্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভিকসেক সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে।
তল্লাশির এক পর্যায়ে বিমানটির কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খোলা হলে সাদা কাপড়ে কৌশলে লুকানো সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধারকৃত সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Description of image