নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

Untitled_design_10_1200x630

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দ্য গার্ডিয়ান, আন্দোলু এজেন্সি এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে তাদের বাসভবন থেকে কেপি শর্মা ওলি এবং রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়।
কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে বলেন, “আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া চলবে।” বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং নিহত ও আহতদের জন্য ন্যায়বিচারের সূচনা মাত্র।”
প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৫ সালে নেপালে দুর্নীতির বিরুদ্ধে একটি ভয়াবহ ছাত্র-যুবক অভ্যুত্থান শুরু হয়, যা পরে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হয়। সে সময় পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হন।
জিদপন্থীদের সহিংস বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী অলিকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার সরকারের পতন ঘটে। সরকার গঠিত একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী অলি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, তারা গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি, বরং তাদের অবহেলার কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে। এই অপরাধের জন্য তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।
সেই আন্দোলনের পর ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক পার্টি’ বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে জয়লাভের পর গতকাল শুক্রবার র‌্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই এই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে।

Description of image