সংযুক্ত আরব আমিরাতে ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা, শিল্পাঞ্চলে আগুন

Untitled_design_6_1200x630

ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৮ মার্চ) ভোরে আগুন লাগে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এএফপি এ খবর দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পর তেহরান উপসাগরীয় অঞ্চলে হামলা বাড়িয়ে দিচ্ছে।
আবুধাবি সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ খলিফা ইকোনমিক জোন এলাকায় দুটি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। আরও বলা হয়েছে যে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে, ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আগুনের সূত্রপাত করে।

Description of image