ঝিনাইদহে স্নান করতে গিয়ে পুলিশের মৃত্যু

Untitled_design_3_1200x630

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে পড়ে এক পুলিশের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নাস্তি বাওরে। মৃত আশিক হোসেন (২৮) একজন কনস্টেবল এবং নওগাঁর রানিনগর উপজেলার দাকাহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক হোসেন বিকেলে একটি গাড়ি সার্ভিস করাতে মহেশপুর থানায় এসেছিলেন। কাজ শেষে শরীরে ধুলো, তেল ও কালি লেগে থাকায় তিনি স্নান করতে উপজেলার নাস্তি বাওরে যান। স্নান সেরে পানি থেকে ওঠার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন যে, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Description of image