জামালপুরে ৩,০০০ লিটার পেট্রোলসহ ৭ জন গ্রেপ্তার

Untitled_design_1_1200x630

জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় প্রায় ৩,০০০ লিটার পেট্রোলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা তাদের থামিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি আজ বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার কালিবাড়ি বাজারে ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল বেপারির ছেলে ফুল মিয়া (৩৮), এবং অন্যরা হলেন হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানান—ভোরে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা দেখতে পান। সে সময় গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় স্থানীয়রা ৭ জনকে গ্রেপ্তার করেছে। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। এবং তেলের পরবর্তী নিলামের ব্যবস্থা করা হবে।

Description of image