৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাননি নাসিরউদ্দিন পাটোয়ারী

Untitled_design_22_1200x630

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
এতে নাসিরউদ্দিন পাটোয়ারী লিখেছেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও আমি জ্বালানি পাইনি।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে, সরকার জনগণকে আতঙ্কিত না হতে বা অতিরিক্ত জ্বালানি তেল না কিনার অনুরোধ করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন যে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক এবং পর্যাপ্ত মজুত রয়েছে।

Description of image

সর্বশেষ সংবাদ