ফেব্রুয়ারি 23, 2026

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত

Untitled_design_-_2026-02-22T122942.129_1200x630

ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ায় সৌদি রাষ্ট্রদূত তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সৌদি রাষ্ট্রদূত মূলত সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিভিন্ন আর্থ-সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে, সকাল ৯টার দিকে তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করার জন্য সচিবালয়ে আসেন। মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Description of image