প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব ছাড়ার পর এটি আর সক্রিয় থাকবে না। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ‘প্রধান উপদেষ্টা জিওবি’ পেজে বাংলা এবং ইংরেজিতে পৃথক বার্তায় এই তথ্য ঘোষণা করা হয়।
পোস্টে বলা হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ আর সক্রিয় থাকবে না। এছাড়াও বলা হয়েছে যে, গত ১৮ মাস ধরে তাদের সমর্থন, আগ্রহ এবং অংশগ্রহণের জন্য আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান এবং সমৃদ্ধ করেছে।

