ফেব্রুয়ারি 18, 2026

বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন ৩ নারী

Untitled_design_-_2026-02-17T153715.737_1200x630

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথ পাঠ করাবেন। ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।
মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তিন নারী সংসদ সদস্য। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল এবং শামা ওবায়েদ। রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন। অন্যদিকে, পুতুল এবং শামা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে রিতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এই নির্বাচনে জয়ী হওয়া তিনিই একমাত্র মহিলা প্রার্থী। বিএনপির প্রভাবশালী প্রাক্তন মহাসচিব কেএম ওবায়দুর রহমানের উত্তরসূরী শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে জয়ী হয়েছেন। তফসিল ঘোষণার আগেই তিনি তার মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন।

Description of image