ফেব্রুয়ারি 16, 2026

জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী

Untitled_design_-_2026-02-15T123405.816_1200x630

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, রাজশাহী-৩ আসনের জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাড়িতে যান। এ সময় তারা একে অপরকে আলিঙ্গন করেন, একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টি দেন। এছাড়াও, তারা রাজশাহী-৩ আসনের রাজনৈতিক সম্প্রীতি নিয়ে কথা বলেন। এলাকার উন্নয়নে জনগণের প্রত্যাশা এবং সহযোগিতার আশ্বাসও দেন তারা।

Description of image