ফেব্রুয়ারি 15, 2026

বিকেলে সংবাদ সম্মেলনে যোগ দেবেন তারেক রহমান

Untitled_design_-_2026-02-14T111348.234_1200x630

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে আসছেন। নির্বাচন-পরবর্তী এই সংবাদ সম্মেলন আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। সম্মেলনে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে যে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তারেক রহমান গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবিধানিক সংস্কারের জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর রাতে গেজেট প্রকাশ করে। ইসির তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন জিতেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসন জিতেছে। বাকি আসনগুলিতে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দল জয়লাভ করেছে।

Description of image