ফেব্রুয়ারি 10, 2026

সব ব্যালট ২৯৯টি আসনে পৌঁছেছে: ইসি সচিব

Untitled_design_-_2026-02-10T150350.523_1200x630

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনেই ব্যালট পৌঁছেছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশী গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। ১০০% নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন একটি চ্যালেঞ্জ ছিল।” তিনি বলেন, “সকল ব্যালট ২৯৯টি আসনে পৌঁছেছে। ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার বিজ্ঞপ্তি আজ প্রত্যাহার করা হবে। ভোট গণনার প্রক্রিয়ায় ডাক ব্যালট গণনা সময়সাপেক্ষ, তবে কোনও অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।”
তিনি আরও বলেন, “১১৫টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে ২১টি দেশের পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করতে এসেছেন।” উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

Description of image