ফেব্রুয়ারি 11, 2026

রাজশাহীতে ভূতভূতি-ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত

Untitled_design_-_2026-02-10T112939.628_1200x630

রাজশাহীর পুঠিয়ায় ভূতভূতি ও বালির ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর রোডে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে একটি বালির ট্রাক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভূতভূতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত দুইজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের নাম নাহিম ও হামিম। তারা রাজশাহী শহরের হাইগ্রাম এলাকার মুরগি ব্যবসায়ী। তারা দুজনেই মুরগি কিনতে রাজশাহী শহর থেকে পুঠিয়া উপজেলায় এসেছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় নিহতদের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image