পরিবর্তন হবে এবার র্যাবের নাম
অন্তর্বর্তীকালীন সরকার র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) করা হবে। প্রধান উপদেষ্টা র্যাবের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছেন। র্যাবের পোশাকও পরিবর্তন করা হয়েছে। আপনাকেও একবার এটি দেখানো হয়েছিল। এই পোশাকগুলি তৈরি করা শুরু হয়েছে। হয়তো আগামী সপ্তাহে আপনি ডিজিকে এগুলো পরতে দেখতে পাবেন।’
তিনি আরও বলেন, পূর্ববর্তী আইন অনুসারে র্যাবের কাজ পরিবর্তন করে র্যাবের আরও নতুন কাজের পরিবর্তন আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত দেড় বছরে র্যাবের কাজ ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। উল্লেখ্য, র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) । তবে পরবর্তীতে এই বাহিনী র্যাব নামে আত্মপ্রকাশ করে। র্যাব গঠিত হয় ২০০৪ সালে। ২২ বছর পর এই নাম পরিবর্তন করা হচ্ছে।

