বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে

Untitled_design_-_2026-03-09T141041.275_1200x630

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। ১ ও ২ লিটার বোতলের ঘাটতি বেশি থাকায় খুচরা বিক্রেতারা সমস্যায় পড়ছেন। তারা জানিয়েছেন, ডিলার পর্যায়ে দাম বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে।
এক মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলকভাবে কম। তবে গত কয়েকদিনে পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। অনেক এলাকায় ৫ লিটার বোতল পাওয়া গেলেও ১ ও ২ লিটার বোতল খুবই সীমিত।
দোকানদাররা বলছেন, কোম্পানিগুলো থেকে তেল কম আসছে। একই সাথে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে অতিরিক্ত ক্রয়ের প্রবণতাও বাজারে চাপ সৃষ্টি করেছে। এদিকে, পাইকারি বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি কেজিতে প্রায় পাঁচ টাকা বেড়েছে।

Description of image