তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

Untitled_design_-_2025-12-22T120326.503_1200x630

২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে দলটি অনুমতি পেয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গতকাল রাত ৮:৩০ মিনিটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এই বিষয়ে একটি অনুমতিপত্র পাঠিয়েছেন।
শায়রুল কবির আরও বলেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মী জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) সাত্তার পাটোয়ারী এটি গ্রহণ করেন।

Description of image