কিছু দল নির্বাচন স্থগিত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

Untitled design - 2025-10-23T150553.551

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন একটি নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছু রাজনৈতিক দল নির্বাচন স্থগিত করার চেষ্টা করছে।’
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মহাকাল মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশে যা কিছু ভালো হয়েছে তা বিএনপি করেছে। কিন্তু মানুষ এমনভাবে কথা বলে যেন বিএনপি খলনায়ক।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জিয়াউর রহমানের মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল। তিনি জাতি গঠনে কাজ করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। অল্প সময়ের জন্য জন্ম নেওয়া মানুষ এত সহজে মুছে ফেলা যায় না। ইতিহাস জিয়াউর রহমানকে ধরে ফেলেছে। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন।

Description of image