গৃহবধূকে কুপিয়ে হত্যা, পিরোজপুরে চাঞ্চল্য

Untitled design - 2025-08-31T132812.307

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে তার বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম জানান, আসমা মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে ঘরে ঢুকে দেখেন তার শাশুড়ির রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Description of image