জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা কেন্দ্র করে ফের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Untitled design - 2025-08-11T162141.847

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সন্ত্রাসীদের দুটি গ্রুপের সংঘর্ষ হয়। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার কারণে কিছুক্ষণ এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর আগে, রবিবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে, যার লক্ষ্য ছিল শীর্ষ মাদক পাচারকারী বুনিয়া সোহেল এবং পিচ্চি রাজার মধ্যে আধিপত্য প্রতিষ্ঠা করা। সংঘর্ষে একজন নারী আহত হন। গত শুক্রবার জুমার নামাজের পর তারা মাদক ব্যবসায় আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়।

Description of image