সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং তুহিন হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Untitled design - 2025-08-10T171840.524

সারা দেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রকাশ্যে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লাব কর্তৃক উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড কেবল সাংবাদিকদের নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে তাদের দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতি প্রমাণ করে যে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা গুরুতর হুমকির মুখে। এ সময় বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন, তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের মতে, এই আইন বাস্তবায়ন হলে সাংবাদিকরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং জনস্বার্থ ও সত্যের পথে যাত্রা মসৃণ হবে। দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব প্রতিবেদক মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামসুল হক, নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, জনকন্ঠ প্রতিবেদক আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ। রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিবেদক শাহিন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ।

Description of image