চট্টগ্রামে প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে

Untitled design - 2025-06-30T130831.300

জমি বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুর রহমান নামে এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী আবদুর রহমান বান্দরবান সদর উপজেলার সুয়ালোক ইউনিয়নের ভাগ্যকুল কাদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সাতকানিয়া উপজেলার কেওছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুচির পাড়ার বাসিন্দা।

Description of image

আবদুর রহমান জানান, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে ঘটনাটি ঘটে। স্থানীয় শামসুল ইসলামের সাথে জমি নিয়ে তার বিরোধ হয়। ঘটনার দিন শামসুল তাকে আলোচনার জন্য ডেকে পাঠান। পরে তারা সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর নিতে চান। তিনি রাজি না হওয়ায় শামসুলের লোকজন তাকে প্রকাশ্যে হয়রানি করে। তিনি আরও বলেন, এ ব্যাপারে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।