ভারতে বাস নদীতে পড়ে ৩ জন নিহত, ৯ জন নিখোঁজ

Untitled design - 2025-06-26T171049.629

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৯ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এই ঘটনাটি ঘটেছে।

Description of image

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) সকালে দুর্ঘটনাটি ঘটে। রুদ্রপ্রয়াগ জেলার বদ্রীনাথ হাইওয়েতে পৌঁছানোর সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে এটি নদীতে পড়ে যায়। সেই সময় বাসে ১৮ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান এখনও চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।