সারাদেশে ১,৭৯৭ জনকে গ্রেপ্তার

Untitled design - 2025-06-23T164615.361

গত ২৪ ঘন্টায় বিশেষ পুলিশ অভিযানে সারাদেশে ১,৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Description of image

সোমবার (২৩ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গত ২৪ ঘন্টায় সারাদেশে বিশেষ পুলিশ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,১৮৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, অন্যান্য ঘটনায় ৬১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ১,৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ের মধ্যে ২টি রাইফেল, ১টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি রামদা, ২টি ছুরি, ১টি দেশি অস্ত্র এবং ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এআইজি এনামুল হক সাগর আরও বলেন, এই বিশেষ পুলিশ অভিযান অব্যাহত থাকবে।