৪৮ ঘণ্টায় গাজায় ২০০টি বিমান হামলা ইসরায়েলি

Untitled design - 2025-05-26T175148.359

গত দুই দিনে গাজা উপত্যকার ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে।

Description of image

আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ মে) ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, “সন্ত্রাসী, অস্ত্রের ডিপো, স্নাইপার এবং ট্যাঙ্ক-বিরোধী অবস্থান, টানেল শ্যাফ্ট এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো” লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় বাস্তুচ্যুতদের জন্য ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালায়। এই ঘটনায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

রয়টার্স সংবাদ সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে যে, সোমবার (২৬ মে) স্থানীয় সময় ভোরে নেতানিয়াহুর বাহিনী গাজা শহরের ফাহমি আল-জারজাওয়ি স্কুলে বোমা হামলা চালায়। স্কুলটি গাজার বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ছবিতে পোড়া মৃতদেহ দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনগুলি যাচাই করতে পারেনি।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে যে উদ্ধারকারীরা স্কুলে লাগা আগুন নেভাতে সক্ষম হয়েছে, যা হামলায় প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে যে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।