ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার

Screenshot 2025-02-13 170427

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে গোলাম রব্বানী (রনি) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে সিংড়ায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Description of image

গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী রনি সিংড়া পৌরসভার শোলাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি সিংড়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাদের উপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়েছিল। তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ওসি আসমাউল হক বলেন, “২০২৪ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।”