শুধু লাইসেন্সধারীদের সভায় আমন্ত্রিত’

7

আগামীকাল সোমবার টিভি চ্যানেল মালিকদের সঙ্গে বৈঠক করবে মিডিয়া সংস্কার কমিশন। বৈঠকে লাইসেন্সপ্রাপ্ত সব টিভি চ্যানেলের মালিককে ডাকা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান কামাল আহমেদ।

Description of image

কামাল আহমেদ শনিবার রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

কামাল আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘গত ১৫ বছরে প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানেলের বিরুদ্ধে ফ্যাসিবাদকে সমর্থন করার অভিযোগ উঠেছে। কিন্তু সরকার এসব চ্যানেলের কোনোটিই নিষিদ্ধ করেনি, মালিকানায় কোনো পরিবর্তনও হয়নি (দু-একটি ব্যতিক্রম ছাড়া)। টিভি চ্যানেলগুলোকে যদি সংস্কারের অংশ হতে হয়, তাহলে চ্যানেল মালিকদের কাছ থেকে তাদের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা শোনার প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না। সেজন্য শুধু লাইসেন্সধারীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে কয়েকজন হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন তা জানা সত্ত্বেও লাইসেন্সধারী হিসেবে তাদের নামে চিঠি পাঠানো হয়েছে, যাদের পক্ষে অন্য কেউ তাদের প্রতিনিধিত্ব করতে পারে।’